
উপজেলা প্রতিনিধি, সদর : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখার অন্তর্গত কারামতিয়া কামিল মাদ্রাসা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এতে ২৮ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যাডে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
এতে কারামতিয়া কামিল মাদ্রাসার সভাপতি আব্দুল মান্নান, ও হাফেজ মো. আমির কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :