প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৮ মার্চ, ২০২৫

সোনাইমুড়ীতে বিএনপি ও সহযোগী সংগঠনের ইফতার মাহফিল

মোহাম্মদ হানিফ, সোনাইমুড়ী : সোনাইমুড়ীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ ) বিকালে বজরা বাজার প্রধান সড়কে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পাটোয়ারী সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ারুল হক কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক দিদার হোসেন, জেলা জজকোর্টের আদালতের পিপি এডভোকেট মাহমুদ হাসান শাকিল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জি এস আব্দুল হান্নান ফারুক, ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন, ইউনিয়নের যুবদলের সদস্য সচিব মোহাম্মদ নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায় মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট বারের সভাপতি ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন এর পরামর্শে এই আয়োজন করেন বজরা শাখা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা।
ইফতার পূর্ব মুহুর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত হোসেন কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়।

এসময় ইফতার ও দোয়া অনুষ্ঠানে বজরা এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর