
হাবিবুর রহমান রনি, সুবর্ণচর উপজেলা প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে ‘উপকূলীয় সমাজ উন্নয়ন সংঘ’ কর্তৃক গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (২৯ মার্চ) সকাল ১০ টা থেকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের করিম বাজার সংলগ্ন সংস্থাটির প্রধান কার্যালয়ে ২৫০ পরিবারকে ঈদ সামগ্রী দেয়া হয়েছে।
ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে উপকূলীয় সমাজ উন্নয়ন সংঘের সভাপতি মো. ছানাউল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকূলীয় সমাজ উন্নয়ন সংঘের উপদেষ্টা ও সুবর্ণচর উপজেলা বিএনপি নেতা জামাল উদ্দিন গাজী।
এছাড়া অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী পরিষদের উপদেষ্টা অলি উদ্দিন, সংগঠনের সদস্য ও উপজেলা কৃষক দলের সভাপতি মো. শাহাদাত হোসেন, চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবুল বাশার ডিপটি, সংগঠনের সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য মো নুরুল হুদা, বিশিষ্ট সমাজসেবক কামাল হোসেন প্রমুখ।
উপকূলীয় সমাজ উন্নয়ন সংঘ ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি প্রতিবছর গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়ে থাকে বলে জানান সংগঠনের সদস্যরা।
আপনার মতামত লিখুন :