প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩০ মার্চ, ২০২৫

রব্বানিয়া ফাযিল মাদ্রাসা প্রাক্তন ছাত্রদের ইফতার মাহফিল

কামাল উদ্দিন, সুবর্ণচর : জেলার সুবর্ণচর উপজেলায় অবস্থিত উপজেলার ঐতিহ্যবাহী সর্বোচ্চ দ্বীনি প্রতিষ্ঠান চর জুবিলী রব্বানিয়া ফাযিল মাদ্রাসা প্রাক্তন ছাত্রদের উদ্যাগে ইফতার মাহফিল ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৯ মার্চ (২৮ রমজান) সুবর্ণচরের প্রাচীন বিদ্যাপিঠ চর জুবিলী রব্বানিয়া ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের উদ্যোগে প্রতিষ্ঠার দীর্ঘ ৭৬বছর পর প্রথমবারের মতো এই মিলন মেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।রব্বানিয়া মাদ্রাসা অ্যালামনাই এসোসিয়েশন এর আহবায়ক মাওলানা আলী আক্কাসের সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন অত্র মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান।বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রাক্তন শিক্ষক বজলুর রহমান, সহঃ অধ্যাপক সাইফুল ইসলাম, মাওলানা ছায়েদুল হক, কাজী আবুল বাশার প্রমুখ।

মাদ্রাসার প্রাক্তন ছাত্র এডভোকেট হেলাল উদ্দিন ও কামাল উদ্দিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন ইফতার আয়োজক কমিটির আহবায়ক প্রভাষক সালেহ উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অ্যালামনাই এসোসিয়েশন এর যুগ্ম-আহবায়ক ডাঃ মিরাজুল ইসলাম, ১৯৯৯ ব্যাচের সাইদুজ্জামান সুজন ১৯৮৭ ব্যাচের ইসমাইল হোসেন, ১৯৯৭ ব্যাচের মিজানুর রহমান জিয়া, ২০০৭ ব্যাচের আলী আহসান তারেক ২০১৩ ব্যাচের আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে প্রতিষ্ঠানের প্রাক্তনদের নিয়ে এই রকম আয়োজনের জন্য ইফতার আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এরকম আয়োজন অব্যাহত রাখতে সব ধরণের সহায়তার আশ্বাস প্রদান করেন।

এডভোকেট মোকাম্মেল হোসেন এর সার্বিক নির্দেশনায় অনুষ্ঠানকে মিলন মেলাতে পরিণত করতে সহায়তা করেন, একেএম মশিউর রহমান, নাজিম উদ্দিন,রাকিব হোসেন, আজগর হোসেন, নুর ইসলাম, সুমন আহমেদ, আবদুর রহমান, জুয়েল ও হেমায়েতুর রহমান প্রমুখ প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা।

অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে এবং আয়োজন দেখে (১৯৬০-২০২৪ ব্যাচ)এর প্রাক্তন ছাত্ররা সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে এরকম অনুষ্ঠান চালু রাখার জন্য সবাইকে অনুরোধ করেন।

মাদ্রাসার প্রাক্তন ছাত্র মাওলানা ছায়েদুল হক সাহেব এই ইফতার মাহফিলের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর