• ঢাকা
  • মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৫
সর্বশেষ আপডেট : ৭ এপ্রিল, ২০২৫

হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ডাউনলোড হবে না

ব্যক্তিগত কিংবা অফিসিয়ালসহ অনলাইন যোগাযোগের যাবতীয় কাজ এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমেই সমাধা করা হয়। স্বাভাবিকভাবেই বহু প্রয়োজনীয় নথি আদান-প্রদান হয় এই অ্যাপে। তবে আবার অযথাই বহু ছবি-ভিডিও আসে। যা না চাইতেও ডাউনলোড করে ফেললেই নষ্ট নয় ডেটা ও জায়গা। এই সমস্যা সমাধানে এবার প্রাইভেসি ফিচারে বদল আনছে হোয়াটসঅ্যাপ।

প্রথমদিকে হোয়াটসঅ্যাপে আসা যে কোনও ছবি বা ভিডিও নিজে থেকেই ডাউনলোড হয়ে যেত। সেভ হয়ে যেত গ্যালারিতে। পরবর্তীতে প্রাইভেসি ফিচারে বদল আসে। বর্তমানে আপনি যা চাইলে কোনও কিছুই ডাউনলোড হবে না। আপনি ক্লিক করলে তবেই ডাউনলোড হবে। কিন্তু একইসঙ্গে সেভ হয়ে যায় গ্যালারিতে। ফলে না চাইলেও ডেটা ও স্পেস, দুটোই নষ্ট হয়। এই সব কথা মাথায় রেখেই নয়া ফিচার আনছে সংস্থা। জানা যাচ্ছে, এবার থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি-ভিডিও প্রাপকের গ্যালারিতে সেভ হবে কি না, তা ঠিক করতে পারবেন প্রেরক। এতে একে যেমন ডেটা বাঁচবে, তেমন ছবি-ভিডিওর অপব্যবহার কমবে।

এবার থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি-ভিডিও প্রাপকের গ্যালারিতে সেভ হবে কি না, তা ঠিক করতে পারবেন প্রেরক।

আরও পড়ুন

  • . এর আরও খবর