প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৫
সর্বশেষ আপডেট : ৯ এপ্রিল, ২০২৫

সেনবাগের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের দাতা সদস্য হলেন শাহাদাত

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য হলেন বাতাকাািন্দ গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এবিএম শাহাদাত হোসেন। টপস্টার গ্রুপের পরিচালক লায়ন এবিএম শাহাদাত হোসেন উপজেলার অজুর্নতলা ইউপির বাতাকান্দি গ্রামের সমাজসেবক মৃত মাষ্টার এবিএম তোফাজ্জল হোসেনের জ্যেষ্ঠ পুত্র।

টপস্টার গ্রুপের পরিচালক লায়ন এবিএম শাহাদাত হোসেন মঙ্গলবার (৮ এপ্রিল) পে-অর্ডারের মাধ্যমে ৩ লক্ষ টাকা অনুদান দিয়ে নিজ এলাকার শিক্ষার মান উন্নয়নে বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য হয়েছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর