প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫

মাইজদীতে সাড়ম্বরে উদযাপিত হয়েছে বর্ষবরণ

নিজস্ব প্রতিবেদক : জেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ সোমবার ১৪ এপ্রিল সাড়ম্বরে উদযাপিত হয়েছে বাংলা বছরের প্রথম দিনের আগমনী উৎসব-বাংলা নববর্ষ।

জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর হতে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, জেলার পুলিশ সুপার মোঃ আব্‌দুল্লাহ্-আল-ফারুক।

এছাড়া শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ব্যক্তিবর্গ, স্কুল-কলেজের শিক্ষার্থীগণ এবং বিভিন্ন শ্রেণী-পেশার জনগণ।

পরবর্তীতে, মুক্তমঞ্চ, জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় সংগীত এবং “এসো হে বৈশাখ” গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

এছাড়া, বিসিকের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি মাঠে লোকজ মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকোর্ট বিভাগের বিচারপতি আয়নুন নাহার সিদ্দিকা।

লোকজ মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের হাইকোর্ট বিভাগের বিচারপতি আয়নুন নাহার সিদ্দিকা, জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, পুলিশ সুপার মোঃ আব্‌দুল্লাহ্-আল-ফারুক প্রমূখ।

এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে দলীয় ও একক গান, নৃত্য পরিবেশনের পর রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর