
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামে আমেরিকা প্রবাসী আনোয়ার হোসেনের বসতঘরের পাশ্ববর্তী একটি রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের ইলিয়াছ মাস্টারের বাডিতে ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এ ঘটনাটি ঘটিয়েছে বলে বাডির লোকজনের ধারনা। এ ব্যাপারে সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রবাসী আনোয়ার হোসেনের ছোট ভাই শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার বড় ভাই আমেরিকা প্রবাসী আনোয়ার হোসেনের বসতঘরের পাশ্ববর্তী রান্নাঘরে কৌশলে আগুন লাগিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী প্রতিবশীরা দেখতে পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঘরের কিছু অংশ পুড়ে যায়।
এ ব্যাপারে গণমাধ্যম কর্মীরা যোগাযোগ করা হলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, ঘটনাটির বিষয়ে থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :