প্রকাশিত: ৬ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ৬ মে, ২০২৫

জেলা বিএনপির ৩৭ সদস্য আহবায়ক কমিটি অনুমোদন, নেতাকর্মীদের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক : মাহবুব আলমগীর আলোকে আহবায়ক, হারুনুর রশিদ আজাদকে সদস্য সচিব ও অ্যাডভোকেট এবিএম জাকারিয়াকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৩৭ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

পুর্নাঙ্গ আহবায়ক কমিটিতে গোলাম হায়দার বিএসসি, অ্যাডভোকেট আবদুর রহমান, সালাহ উদ্দিন কামরান, গিয়াস উদ্দিন সেলিম, এনায়েত উল্যাহ বাবুল, ফিরোজ আলম মতিন, অ্যাডভোকেট কাজী কবির আহমদ, অ্যাডভোকেট আবদুল হক, কামাক্ষ্ম্যা চন্দ্র দাস, সহিদুল ইসলাম কিরন, আবদুল মোতালেব আপেল, আমিনুল ইসলাম শাহীন, কামরুজ্জামান হাফিস, অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, ওবায়দুল হক চেয়ারম্যান, আবদুল্যাহ আল মামুন, সলিম উল্যাহ বাহার হিরন, ফজলুল হক খোকন, আবু নাছের, আবদুল মন্নান, গোলাম মোস্তফা সেলিম, অ্যাডভোকেট আবু হানিফ, আনোয়ারুল হক কামাল, হেলাল উদ্দিন টুটুল, জহির উদ্দিন হারুন, মো. আলা উদ্দিন, কামরুল হুদা চৌধুরী লিটন, নুরুল আলম সিকদার, মোস্তাফিজুর রহমান মঞ্জু, আবদুল মতিন লিটন, ইঞ্জিনিয়ার তানভির উদ্দিন রাজিব, ওমর ফারুক টপি, বেলায়েত হোসেন স্বপন ও জামাল উদ্দিন বাবলুকে সদস্য করা হয়।

জেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর