প্রকাশিত: ৬ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ৬ মে, ২০২৫

আবদুল মোতালেব আপেলকে জেলা বিএনপির সদস্য করায় সংবর্ধনা

উপজেলা প্রতিনিধি, সদর : জেলা বিএনপির আহবায়ক কমিটিতে সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মোতালেব আপেলকে সদস্য করায় তাকে সংবর্ধনা দিয়েছে দলীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের টাউন হল মোড়ের সমবায় মার্কেটের হলরুমে কাদির হানিফ ইউনিয়ন বিএনপির আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়।

এসময় কাদির হানিফ ইউনিয়ন যুবদলের আহবায়ক আবুল হাশেম বাহাদুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কাদির হানিফ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ, বিএনপি নেতা আবদুল মান্নান সুমন প্রমূখ।

পরে আগামী ১০ মে চট্রগ্রামে কেন্দ্রীয় কর্মসূচি তারণ্যের সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন নেতারা।

আরও পড়ুন

  • . এর আরও খবর