প্রকাশিত: ২৬ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৬ মে, ২০২৫

চাটখিলে নানা আয়োজনের মধ্যে দিয়ে ভূমি মেলা উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, চাটখিল : জেলার চাটখিলে নানা আয়োজনের মধ্যে দিয়ে ৩ দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে ভূমি মেলার উদ্বোধন করেন।

পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি’র কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা সভাকক্ষে কক্ষে ভূমি মেলা উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভূমি নিশাত ফারাবী’র সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “ভূমি মেলার মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের মাঝে সহজভাবে ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দেওয়া। ভূমি’র  সেবা পেতে  বিভিন্ন বিষয় সম্পর্কে সবাইকে অবহিত করেন। প্রবাসীদের ভূমি সেবা পেতে ১৬১২২ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এসময়ে উপজেলা বিএনপি’র সদস্য সচিব শাহাজাহান রানা, পৌর বিএনপি’র আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব এহসানুল এক মাসুদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, পৌর জামায়াতের আমির মাওলানা আক্তার হোসেন, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, সহ-সভাপতি ইয়াছিন চৌধুরী, অর্থ সম্পাদক আনোয়ারুল আজিম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর