প্রকাশিত: ৩ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩ জুন, ২০২৫

মাইজদীতে বিশ্ব দুগ্ধ দিবসে শোভাযাত্রা ও সভা

স্টাফ রিপোর্টার : ‘দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে’ স্লোগানে মাইজদীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। রোববার (১ জুন) সকালে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

পরে জেলা শহরে শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোজনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি। সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকতা মো. আবুল কালাম আজাদ। এছাড়া সরকারি বেসরকারি কর্মকতাগণ এবং খামারীরা বক্তব্য রাখেন।

বক্তারা সুস্থ প্রজন্ম গড়তে নিয়মিত দুধ পানের অভ্যাস গড়ার ওপর গুরুত্বারোপ করেন।পাশাপাশি খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত এবং দুগ্ধ শিল্পের টেকসই উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর