প্রকাশিত: ৪ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ৪ জুন, ২০২৫

সোনাইমুড়ীতে ভুয়া কাগজপত্রে ভোটার হওয়ার চেষ্টা, রোহিঙ্গাসহ আটক ৪

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : সোনাইমুড়ী উপজেলায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার চেষ্টাকালে এক রোহিঙ্গাকে আটক করেছে উপজেলা নির্বাচন অফিস। আটককৃতের নাম মো. ইউসুফ (২২)। সে স্থানীয় ‘জোক’ সেজে ভুয়া কাগজপত্র ব্যবহার করে ভোটার হওয়ার চেষ্টা করছিল বলে জানা গেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফিরোজ উদ্দিন জানান, “ভোটার তালিকা হওয়ার কার্যক্রমের সময় ইউসুফের কথাবার্তা এবং কাগজপত্রের অসংলগ্নতা দেখে সন্দেহ হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে স্থানীয় বাসিন্দা দাবি করলেও, তার কথাবার্তায় অসঙ্গতি পাওয়া যায়। পরে, স্থানীয়দের সহায়তায় জানা যায়, ইউসুফ ভুয়া কাগজপত্র ব্যবহার করে ভোটার হওয়ার চেষ্টা করছিল। তার কাছ থেকে একটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে, যার সত্যতা যাচাই করা হচ্ছে। এছাড়া, সে কীভাবে এই পরিচয়পত্র পেল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।”

স্থানীয়দের যোগ সাজেশন মোটা অংকের টাকার বিনিময় এলাকার লোকজনের সহতার ভোটার হতে আসেন তিনি স্বীকার করেছেন। এই বিষয়ে তিনজনকে আটক করেছেন সোনাইমুড়ী থানা পুলিশ আটককৃত হলেন বেলায়েত হোসেন (৫৫) মোহাম্মদ সেলিম (৪৫) ও নুরুল আমিন (৫০) আটক করা হয়।

এ ঘটনার পর, সোনাইমুড়ী উপজেলার ভোটার হওয়া কার্যক্রমে আরও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। উপজেলা নির্বাচন অফিস থেকে জানানো হয়েছে, প্রতিটি ভোটারের পরিচয় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার বলেন, আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোটার হওয়ার কার্যক্রমে আরও কঠোর নজরদারি চালানো হবে। স্থানীয়দের সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালানো হবে। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদ আলম জানান এই বিষয়ে থানায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর