• ঢাকা
  • রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ৫ জুন, ২০২৫

নিঝুমদ্বীপে তারেক রহমানের ঈদ সামগ্রী বিতরণ

সাব্বির ইবনে ছিদ্দিক হাতিয়া : হাতিয়ায় ঘূর্ণিঝড় শক্তির জোয়ারের ক্ষতিগ্রস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের তত্ত্ববধানে এ ঈদ সামগ্রী বিতরণ হয়।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে নিঝুমদ্বীপের বন্দরটিলা ও নামার বাজারে এই সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিঝুমদ্বীপে ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে ক্ষতিগ্রস্থ ৫শত পরিবারের মাঝে এই ঈদসামগ্রী তুলে দেওয়া হয়।সামগ্রীর মাঝে ছিলো, চাল ৫ কেজি, ডাল ১ কেজি, আলু ৩ কেজি, পেঁয়াজ ১ কেজি, ভোজ্য তেল ১ লিটার, মুড়ি ১ কেজিসহ একটি প্যাকেজ,ক্ষতিগ্রস্ত পাঁচ শত পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, সদস্য সচিব ফাহিম উদ্দিন, নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ উদ্দিন, হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম আদনান, সদস্য সচিব সুমন তালুকদার, নিঝুমদ্বীপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিরুল মুমিন বাবলু, সদস্য সচিব মনির উদ্দিন, হাতিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদ, ছাত্রদল নেতা আবদুল হালিম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সময়ে উপহার পেয়ে খুশি ক্ষতিগ্রস্ত পরিবার এমনটাই দেখা গেছে সামগ্রিক পাওয়া সাধারণ মানুষের মাঝে, কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর