
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে নোয়াখালীর সোনাইমুড়ীতে নতুন মাত্রা যোগ করলো ‘ফুড টানেল’ রেস্টুরেন্ট। বৃহস্পতিবার (আজ) দুপুর ১২টায় সোনাইমুড়ী নিউ মার্কেটের ৩য় তলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ইমাম হোছাইন, প্রদীপ চন্দ্র দাস, স্বজন পাল, জাকির হোসেন ও বিজন চন্দ পাল। তাদের তত্ত্বাবধানে সোনাইমুড়ীবাসীর জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে এই রেস্টুরেন্ট।
এছাড়াও, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাকের, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক নুরুল হক, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, সাবেক সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদ, পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর মো. শামছুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ড. নাছির উদ্দিন, প্রেসক্লাব কোষাধ্যক্ষ অনুপ সিংহ, সাবেক সাহিত্য সম্পাদক গোলজার হানিফ সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ইমাম হোছাইন জানান, “আজ থেকে আমাদের রেস্টুরেন্টটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত পর্যন্ত খোলা থাকবে। আমাদের মেন্যুতে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, বিবিকিউ চিকেন, গারলিক চিকেন, চাওমিন, রামেন, বার্গার, পাস্তা, নাচোস, শর্মা, স্যান্ডউইচ, পিজ্জা, মিটবক্স, অনথন সহ বিভিন্ন প্রকার মজাদার শেক ও লাচ্ছি, ওয়াফেল এবং আইসক্রিম ডেজার্ট।” তিনি আরও আশা প্রকাশ করেন যে, সোনাইমুড়ীবাসী তাদের রেস্টুরেন্টের খাবারের মান ও পরিবেশ পছন্দ করবেন।
ফুড টানেল রেস্টুরেন্ট সোনাইমুড়ীর ভোজনরসিকদের জন্য একটি নতুন ঠিকানা হিসেবে আত্মপ্রকাশ করলো, যা স্থানীয় খাদ্য সংস্কৃতিতে নতুনত্ব আনবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :