প্রকাশিত: ৯ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ৯ জুন, ২০২৫

সেনবাগে লটারিতে লাখপতি ও বিজয়ীদের নির্ধারণ করল সৈয়দ হারুন ফাউন্ডেশন

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে লটারির মাধ্যমে ২জন নতুন লাখপতি ও ৫জন স্বপ্নের বাজার বিজয়ী নির্ধারণ এবং ভোটের মাধ্যমে সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহবায়ক ও সদস্য সচিব নির্বাচন করেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন।

রোববার (৮ জুন) সন্ধ্যায় সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমিতে এ উপলক্ষে এক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় লটারির মাধ্যমে নতুন লাখপতি নির্বাচিত হয়েছেন, গোরকাটা গ্রামের মো: ইব্রাহিম ও চাচুয়া গ্রামের মোস্তফার স্ত্রী বিধবা ফারভিন আক্তার। স্বপ্নের বাজার নির্ধারণ পর্বে ৫ জন বিজয়ী হয়েছেন এরমধ্যে ১ জনকে সাংবাদিক নাঈম এর পক্ষ থেকে স্বপ্নের বাজার করে দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সৈয়দ হারুন ফাউন্ডেশন ও সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী’র প্রতিষ্ঠাতা এবং এসএফ গ্রুপের চেয়ারম্যান ও টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী চট্টগ্রাম সিটি কলেজের সহকারী অধ্যাপক মো. হুমায়ূন কবির, বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার আবুল খায়ের, বিশিষ্ট সমাজ সেবক হোসেন শহীদ সরোয়ারদী, সমাজ সেবক মো. হারুনুর রশীদ,সমাজ সেবক ও দলিল লিখক মিজানুর রহমান, রাজনৈতিক ব্যাক্তিত্ব মির্জা সোলাইমান, সমাজসেবক কুতুবউদ্দিন পাটোয়ারী, সমাজসেবক ইউছুপ মজুমদার, সমাজসেবক শাহাদাত হোসেন খান সাধন, মাওলানা আবদুল মাজেদ ও সাংবাদিক নাঈম স্বজল প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন এসএফ গ্রুপের ভাইস-চেয়ারম্যান সৈয়দা সাজেদা রশী শেলী, শিক্ষানুরাগী কানকিরহাট কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুল জব্বার।
‎
অনুষ্ঠানে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক লটারির মাধ্যমে নতুন লাখপতি ও স্বপ্নের বাজার বিজয়ী ব্যক্তি নির্ধারণ পর্বে নতুন লাখপতি মো. ইব্রাহিম ও মোস্তফার বউকে গাড়ী যোগে বাড়ি থেকে অনুষ্ঠান স্থলে এনে ফুল দিয়ে বরণ করেন অতিথিরা
অনুষ্ঠানে ৩০ বছরের ঊর্ধ্বে ৫ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালনকারী সদস্যদের সম্মানজনক বিদায়-বিদায়ী সদস্যদের সম্মাননা, সার্টিফিকেট প্রদান, সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন আহবায়ক মো. ইমরান হোসেন, সদস্য সচিব মাহমুদুর রহমান রাকিবকে আগামী ন্রক বছরের জন্য নির্বাচিত করা হয়।
‎
অনুষ্ঠানের শেষান্তে সকলকে শুভেচ্ছা পুরষ্কার প্রদান ও প্রীতিভোজের মাধ্যমে প্রিয়জনের আন্তরিক মিলনমেলায় পরিণত হয়েছে একাডেমী প্রাঙ্গণ।

আরও পড়ুন

  • . এর আরও খবর