প্রকাশিত: ১৫ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৫ জুন, ২০২৫

স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর ইউ প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মরণিকার মোড়ক উন্মোচন

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “উই ফর ইউ” এর ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে স্বরনীকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ১৯ হাজার ব্যাগ স্বেচ্ছায় রক্তদান করে মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

১৪ই জুন আন্তর্জাতিক স্বেচ্ছায় রক্তদাতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও স্বরনিকা ম্যাগাজিনের মোড়ক উন্মোচনের আয়োজন করে সংগঠনটি। শনিবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম সায়েমের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উই ফর ইউর সদস্য আমির হোসেন জাহিদ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম।

উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসেন,কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব ও উই ফর ইউর উপদেষ্টা জাহিদুর রহমান রাজন, কোম্পানীগঞ্জ উপজেলা বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সভাপতি হাজী আব্দুল কুদ্দুস, বসুরহাট পৌরসভা যুবদলের আহবায়ক ওবায়দুল হক রাফেল, উই ফর ইউর প্রতিষ্ঠাতা সদস্য ও সিটি হাসপাতালের চেয়ারম্যান ফয়সাল মাহমুদ, দাতা সদস্য বেলায়েত হোসেন বেলাল, আশ্রাফুজ্জামান মামুন, আজীবন সদস্য আব্দুল্লাহ আল মামুন সৈকত, সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিমেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নোমান শিবলু, আনোয়ার হোসেন পুটন, আজীবন সদস্য তাসিব খায়ের রুবেল।

এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলা কলেজ ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম সাইমুন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন সাইফুল, উই ফর ইউ পৌর ইউনিটের সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান অনিক, উই ফর ইউ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহমুদ আল জাবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল্লাহ তানভীর, কোম্পানীগঞ্জ উপজেলা উই ফর ইউর সভাপতি আব্দুল্লাহ আল নুর সোহান, সাধারণ সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ রেদোনুল ইসলাম সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, নিয়মিত রক্তদাতাও সুহৃদ শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত অতিথিরা ওই ফর ইউ সংগঠনের বিভিন্ন কাজের ভুলুশি প্রশংসা করেন।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এটি একটি স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন হিসেবে যাত্রা শুরু করলেও বিভিন্ন রকম সামাজিক ও মানবিক কাজগুলো নিয়মিত করে আসছে। ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর