প্রকাশিত: ১৫ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৫ জুন, ২০২৫

চাটখিলে জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ এর মতবিনিময় সভা

উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল উপজেলা জিয়া সাইবার ফোর্স- জেডসিএফ এর আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব গোলাম মোস্তফা সেলিম।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে সচেতন করে তোলার জন্য সোচ্চার হতে হবে। জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে অপপ্রচার রুখে দিতে জিয়া সাইবার ফোর্সকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গত সতেরো বছরে দলের প্রতি নিবেদিত কর্মীদের ত্যাগ ও তিতীক্ষার যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভাবমূর্তি যেন কেউ বিনষ্ট করতে না পারে, সেদিকে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।”

আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত ১৩ জুন শুক্রবার চাটখিল পৌর শহরে। এতে সভাপতিত্ব করেন রাজিব হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ সাব্বির হোসেন এবং তারপিনা শাহনাজ রজব।

প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জেলা জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ এর সভাপতি মনির হোসেন পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম রাহুল, সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম মাসুদ, দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদ মর্যাদায়) ইঞ্জিনিয়ার মনির হোসেন বেগ, সহ-দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদ মর্যাদায়) শাহাদাত হোসেন।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক আবির হাসান অভি, আব্দুল্লাহ আল মামুন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক কামাল ভূঁইয়া মিন্টু, সহ-প্রচার সম্পাদক শাহাদাত হোসেন সোহাগ, সদস্য আরিফ হোসেন।

বক্তারা বলেন, “জিয়া সাইবার ফোর্স একটি অনলাইনভিত্তিক একটিভিস্ট সংগঠন। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয়তাবাদী আদর্শ রক্ষার অঙ্গীকার নিয়ে জেডসিএফ কাজ করে যাচ্ছে। সত্য প্রচার, স্বাধীন মতপ্রকাশ এবং অন্যায়ের বিরুদ্ধে অবিচল অবস্থানই জেডসিএফ-এর মূল লক্ষ্য ও অঙ্গীকার।”

সভাটি ছিল অত্যন্ত প্রাণবন্ত, গঠনমূলক ও সফল। উপস্থিত সকল নেতাকর্মীদের মধ্যে জাতীয়তাবাদী চেতনায় নতুন উদ্দীপনা ছড়িয়ে দেয় এই আয়োজন।

আরও পড়ুন

  • . এর আরও খবর