প্রকাশিত: ১৯ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৯ জুন, ২০২৫

আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী

মো. জাহ্ঙ্গাীর আলম, সেনবাগ : সেনবাগ আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) দুপুরে মাদ্রাসা অডিটোরিয়ামে এক জাঁকজমকপূণ আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা জাহিদুল ইসলামের সভাপতিত্ব মাদ্রাসার সাংস্কৃতিক শিক্ষক বোরহান সাদী ও অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি এমদাদুল হক তসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন মাওলানা তারেক বিন মাহমুদ এবং মাওলানা ইমাম হোসেন।

আরো বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান ছাত্র ছাত্রীরা। প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা জাহিদুল ইসলামের সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে ছিলো ইসলামিক সাংস্কৃতিক আয়োজন কুরআন তেলাওয়াত করেন আহমাদ ইবনে জাহিদ। ইসলামিক সংগীত পরিবেশন করেন আহমাদ,শিব্বির,রেদোয়ান,আরিজ, ইসলামিক নাটক পরিবেশন করেন ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীরা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

পুরাতন ও নতুন ছাত্র ছাত্রীদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি এক হৃদয়স্পর্শী মিলনমেলায় পরিণত হয়। প্রাণবন্ত পরিবেশ, আবেগঘন স্মৃতিচারণ ও সৌহাদ্যের বন্ধন এই আয়োজনকে করে তোলে সবার কাছে স্মরণীয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর