প্রকাশিত: ১৯ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৯ জুন, ২০২৫

দলের মনোনয়ন পেলে হাতিয়া থেকে নির্বাচন করবেন প্রকৌ. তানভীর উদ্দিন রাজিব

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : বিএনপির নেতা ও জেলা কমিটির সদস্য, সাবেক উপজেলা বিএনপির সাধারণত সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেছেন, “দ্বীপবাসীর সুখ-দুঃখ বুঝতে হলে দ্বীপেই থাকতে হয়।তিনি বলেন, দলীয় মনোনয়ন পেলে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে সংসদ নির্বাচনে প্রার্থী হবেন।

বুধবার (১৮ জুন) বিকেলে হাতিয়া উপজেলা সদরের এক রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমি বহু বছর ধরে হাতিয়ার মানুষের সঙ্গে আছি। তাদের সমস্যা, সম্ভাবনা ও সংগ্রাম কাছ থেকে দেখেছি। সুযোগ পেলে দ্বীপবাসীর উন্নয়ন ও অধিকার আদায়ে কাজ করব।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। হাতিয়ার মানুষও এই আন্দোলনে ভূমিকা রাখবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন, যুবদলের সাবেক সদস্য সচিব আবুল বাসার হাওলাদার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, ছাত্রদল-যুবদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া হাতিয়া প্রেস ক্লাবের সভাপতি জি এম ইব্রাহিম, সাধারণ সম্পাদক এম সাখাওত, সিনিয়র সাংবাদিক ইখতিয়ার হোসেন তুহিন, ইসমাইল হোসেন কিরন (আরটিভি) সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

সভা শেষে তানভীর উদ্দিন রাজিব সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং গণমাধ্যমের ভূমিকাকে গুরুত্বের সঙ্গে প্রশংসা করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর