
রাসেদ বিল্লাহ চিশতী, মাইজদী : খলিফারহাট উচ্চ বিদ্যালয়ে অর্ধলক্ষ টাকা আত্মসাৎ, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিনষ্ট করা, অসংখ্য অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে শিক্ষার্থীদের লাগাতার কর্মসূচির বিক্ষোভের মূখে প্রধান শিক্ষক দেলোয়ারকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (২২ জুন) শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলসহ লাগাতার কর্মসূচি শুরু হয়ে আজ ২৩ জুন সোমবারও বিদ্যালয় চত্বর থেকে কয়েকশত শিক্ষার্থী ও অভিভাবকরা অবস্থান নিয়ে প্রধান শিক্ষক দেলোয়ারকে বহিষ্কারের দাবিতে লাগাতার কর্মসূচি ঘোষণা করে।
বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য মোঃ সুরুজ মিঞা বলেন, প্রধান শিক্ষক দেলোয়ারের নিয়োগই সম্পূর্ণ অবৈধ। দুর্নীতিবাজ দেলোয়ার অবৈধভাবে দলীয় মনোনীত প্রধান শিক্ষক।
খলিফারহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের একমাত্র দাবী ছিলো তাকে পদত্যাগ করতেই হবে।
বিশিষ্ট শিক্ষাবিদ হাজী আবদুল্লাহ মাষ্টার বলেন, প্রধান শিক্ষক দূর্নীতিবাজ দেলোয়ারের পদত্যাগের জন্য বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা ২৪ ঘন্টার আল্টিমেটাম বেঁধে দেয়। নির্দিষ্ট সময়সীমা অতিক্রম হওয়াতে গতকাল শিক্ষার্থীদের লাগাতার কর্মসূচি ঘোষণা করেন।
বিদ্যালয়ের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়। অবশেষে ম্যানিজিং কমিটির স্বীদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামিমা আক্তার বলেন, শিক্ষার্থীদের প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের মুখে তদন্ত কমিটি গঠন করে প্রধান শিক্ষক দূর্নীতিবাজ দেলোয়ার হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে স্থায়ীভাবে বহিষ্কারাদেশ কার্যকর করা হবে।
আপনার মতামত লিখুন :