প্রকাশিত: ২ জুলাই, ২০২৫
সর্বশেষ আপডেট : ২ জুলাই, ২০২৫

সেনবাগ থানায় আগত সেবা প্রত্যাশীদের জন্য ওয়াটার কুলার মেশিন স্থাপন

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ থানায় কর্মরত ষ্টাপ ও বিভিন্ন কাজে থানায় আগত সেবা প্রত্যাশীদের তৃষ্ণা মেটাতে স্থাপন করা হলো বিশুদ্ধ পানির ঝার ওয়াটার কুলার মেশিন। বুধবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় সময় আনুষ্ঠানিক ভাবে ওয়াটার কুলার মেশিনটি উদ্বোধন করের সেনবাগ থানার ওসি এসএম মিজানুর রহমান।

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে জার্মান প্রবাসী ব্যবসায়ী মো. নেছার উদ্দিন ভূঁইয়া, ওমান প্রবাসী ব্যবসায়ী নুর মোহাম্মদ সি আই পি ও সৌদি আরব প্রবাসী হোটেল ব্যবসায়ী মো. মহিন উদ্দিনের অর্থায়নে সূপেয় পানির কুলারটি সেনবাগ থানায় সামনে স্থাপন করা হয়।

বিশুদ্ধ পানির কুলার উদ্বোধন উপলক্ষে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক শহীদুল্লাহ্ মিন্টুর সভাপতিত্বে ও সেনবাগ প্রবাসী কল্যান সংস্থার পরিচালক সাংবাদিক নূর হোসেনের সঞ্চানায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি- তদন্ত ) মো. হযরত আলী মিলন।

এসময় উপস্থিত ছিলেন, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক বৃন্দ, সেনবাগের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বৃন্দ, বাজারে ব্যবসায়ী, শিক্ষক, সমাজসেবক, সেনবাগ থানায় আগত সেবা গ্রহণকারীগণ।

আরও পড়ুন

  • . এর আরও খবর