প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫
সর্বশেষ আপডেট : ১১ জুলাই, ২০২৫

কোম্পানীগঞ্জে সুসজ্জিত গাড়ি বহরে প্রধান শিক্ষকের বিদায়

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে তিন দশকের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায় পেলেন চরহাজারী হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আবু ছায়েদ।

বৃহস্পতিবার সকালে উপজেলার চরহাজারী হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে এই রাজকীয় বিদায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক মেম্বার মোঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,আবু মাঝির হাট প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও হাফেজিয়া মাদ্রাসা মসজিদের খতীব হাফেজ মাওলানা ইকবাল হোসেন,বিশিষ্ট সমাজ সেবক ও প্রতিষ্ঠানের সহ-সভাপতি প্রবাসী হাফেজ আইয়ুব আলী,চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আনোয়ার হোসেন,ইউনিয়ন বিএনপি’র সেক্রেটারি আবুল কালাম আজাদ,ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুর রহমান, প্রতিষ্ঠানের সাবেক সেক্রেটারি আব্দুর রহমান মিলন, সাবেক শিক্ষার্থী হাফেজ মোরশেদুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সোনাগাজী ফাযিল মাদ্রাসার সাবেক প্রধান শিক্ষক মাওলানা শিহাব উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ হারুনুর রশীদ সওদাগর,বিশিষ্ট সমাজ সেবক হাফেজ ইসমাইল সিরাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক ও সম্মাননা উপহার তুলে দেন প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। শেষে আবেগঘন পরিবেশে ছাত্র-শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকাবাসীর উপস্থিতিতে সুসজ্জিত গাড়িবহরে তাকে তার নিজ বাড়িতে পৌছে দেয়া হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর