প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৫ জুলাই, ২০২৫

তারেক রহমানকে নিয়ে কূটক্তির প্রতিবাদে চাটখিলে বিএনপির বিক্ষোভ মিছিল

উপজেলা প্রতিনিধি, চাটখিল : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সংগঠনের কুরুচিপূর্ণ মন্তব্য ও মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৪টায় জেলার চাটখিল উপজেলার আলিম মাদরাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিলটি চাটখিল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলিম মাদ্রাসায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবু হানিফ, পৌর বিএনপির সাবেক আহবায়ক শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক আনিস আহমেদ হানিফ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু প্রমুখ।

আরও পড়ুন

  • . এর আরও খবর