প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৭ জুলাই, ২০২৫

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মাইজদীতে যুবদলের বিক্ষোভ

তারিক আজিজ, মাইজদী : সারাদেশে আইনশৃঙ্খলা অবনতি, হত্যা, দখলবাজি, চাঁদাবাজি ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, গুজব অপপ্রচারের প্রতিবাদে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলা শহরের কোট মসজিদ থেকে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা যুবদলের সভাপতি মন্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ. জেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুর রহমান, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল চৌধুরী হিরন প্রমূখ। এ সময় বক্তারা দেশে আইনশৃঙ্খলা অবনতি, হত্যা, দখলবাজি, চাঁদাবাজির প্রতিবাদ জানান তারা।

আরও পড়ুন

  • . এর আরও খবর