
উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগে খাল পরিস্কার করর ইয়াং হেল্প হিউম্যান বিডি টিম। শনিবার সেনবাগের শাহ সুফী খাল সংলগ্ন জেলা পরিষদ মার্কেটের পেছন থেকে রাস্তার মাথার অভিমুখি খালে থাকা কচুরি পানা ও অন্যান্য ময়লা আবজনা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, ইয়াং হেল্প হিউম্যান বিডির রফিকুল ইসলাম রবি।
সংগঠনের স্বেচ্ছাসেবীরা জেলা পরিষদ মার্কেটের পিছনের থেকে রাস্তার মাথা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
উল্লেখ্য ২৪ এর ভয়াবহ বন্যায় সেনবাগ পৌরসভা সহ পুরো উপজেলার ৯ টি ইউনিয়ন বন্যা কবলিত হযে পড়ে। এরপর ২৫ এর জুলাইয়ে আবারো টানা ৫ দিনের বষনে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই জলাবদ্ধতার জন্য খালগুলো অবৈধ দখর করে দোকান পাট ও স্থাপনা নিমান খালে অবৈধ বাঁধ নিনাম ও পোল কালভাট মাটি পেলে বন্ধ করে দেওয়ার কারনে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এরপর স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াং হেল্প হিউম্যান বিডির উদ্যোগে শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
আপনার মতামত লিখুন :