
উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগে পরিবেশ রক্ষায় ‘ভলান্টিয়ার ফর সেনবাগ’ সংগঠনের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধিসহ ১০ হাজারেরও বেশি চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ‘৩০০ ফুট’ এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।
কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভলান্টিয়ার ফর সেনবাগের প্রতিষ্ঠাতা ফখরুল ইসলাম টিপু।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির জাতীয় যুব শক্তির সমন্বয়ক কামরুজ্জামান, সেনবাগ পৌরসভার সাবেক কাউন্সিলর মহিম উদ্দিন, মনির হোসেন জুলেট, সংগঠনের সাধারণ সম্পাদক ফাহিম, সদস্য এমদাদ হোসেন জুয়েল, আনোয়ার হোসেন সবুজ প্রমুখ।
উখিয়ায় কিশোর-কিশোরীদের স্বীকৃতি ও সম্মাননা
আলোচনা শেষে অতিথিরা সেনবাগের জনপ্রিয় পিকনিক স্পট ‘৩০০ ফুট’ এলাকায় প্রতীকীভাবে ঝাউগাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেন।
ভলান্টিয়ার ফর সেনবাগের প্রতিষ্ঠাতা ফখরুল ইসলাম টিপু জানান, “আমরা এর আগেও বিভিন্ন সড়কে প্রায় ২৫ হাজার তালবীজ রোপণ করেছি। এবারের উদ্যোগে রয়েছে ৩ হাজার কাঠ ও ফলদ গাছ এবং ৭ হাজার তালবীজ রোপণের পরিকল্পনা।”
আপনার মতামত লিখুন :