প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৬ জুলাই, ২০২৫

সুবর্ণচরে লাইটহাউজের নরমাল ডেলিভারি সেন্টার উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচরে দেড় দশক ধরে সেবা প্রদান করে আসা জনপ্রিয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান লাইটহাউজ ডায়াগনস্টিক এন্ড হসপিটালে সর্বাধুনিক সুবিধা সম্পন্ন নরমাল ডেলিভারি সেবা কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯ টায় উপজেলার চরবাটা ইউনিয়নের মাস্টার পাড়ায় অবস্থিত লাইট হাউস ডায়াগনস্টিক এন্ড হসপিটালে ২৪/৭ নরমাল ডেলিভারি সেন্টারের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধনের মাধ্যমে প্রসূতি মায়ের জন্য এ সেবা কার্যক্রমের পদযাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে লাইট হাউস ডায়াগনস্টিক এন্ড হসপিটালের পরিচালনা পর্ষদের সদস্য রাশেদুল ইসলামের সঞ্চালনায় এবং সভাপতি আশরাফ হোসেন শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবীণ মাদ্রাসা শিক্ষক নেতা ও বিশিষ্ট সমাজসেবক মাও. ছায়েদুল হক, হাজী মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিরঞ্জন দেবনাথ, সুবর্ণচর উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি জামান উল্লাহ মুকুল, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল নোয়াখালী এর প্রেসিডেন্ট সাইদুজ্জামান সুজন, লাইট হাউজের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ, সহসভাপতি কাজী আরিফুর রহমান ও সিনিয়র স্টাফ নার্স তাসলিমা আক্তার।

লাইট হাউস কর্তৃপক্ষ জানায়, সুবর্ণচরে অত্যন্ত সুনামের সাথে স্বাস্থ্য সেবা প্রদান করা এ প্রতিষ্ঠানটিতে নতুন পরিচালনা পর্ষদ নতুন উদ্যমে কাজ শুরু করার প্রত্যয়ে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় প্রান্তিক এলাকার সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে নিরাপদ নরমাল ডেলিভারির জন্য দক্ষ, অভিজ্ঞ ও সিনিয়র স্টাফ নার্সের দ্বারা মাধ্যমে ডেলিভারি কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। যেখানে সম্পূর্ণ নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নবজাতকের তাৎক্ষণিক চিকিৎসা ও পরিচর্যা ব্যবস্থা রয়েছে।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চরবাটা খাসেরহাট জামে মসজিদের খতিব মাও. আহছান উল্লাহ।

আরও পড়ুন