প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩ আগস্ট, ২০২৫

চরপার্বতীতে আন্ত-স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ে আন্ত-স্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার বিকেলে চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজার সংলগ্ন বিদ্যালয় মাঠে আয়োজিত এ ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোলাফ একাদশ ও শাপলা একাদশ ২-২ গোলে ড্র করে। পরে ট্রাইব্রেকারে গোলাফ একাদশ ৩-২ গোলে শাপলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর। তিনি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেগম তাসলিমা আবেদার সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর সভাপতি এ.এন.এম মনিরুজ্জামান, সেক্রেটারি ডা. আ ফ ম আবদুল হক, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আলী ফরহাদ, জৈতুন নাহার কাদের মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ বেলায়েত হোসেন, হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সাহাদী, চৌধুরীহাট বি জামান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক, মেহেরুন নেছা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, শাহাজাদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম বিএসসি এবং অভিভাবক সদস্য মোঃ ইকবাল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শহীদ উল্যাহ খোকন, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর