
উপজেলা প্রতিনিধি, সেনবাগ : ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সেনবাগে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি’ জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমান গ্রুপ।
মঙ্গলবার বিকাল ৫ টার দিকে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী মফিজুর রহমানের নেতৃত্বে এ ্ একটি আনন্দ মিছিল উপজেলা পরিষদ সংলগ্ন দলীয় কার্যারয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে এসে সমাবেশ করে। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব কাজী মফিজুর রহমান , বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,সেনবাগ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ওবায়দুল হক,সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদ, সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল, বিএনপি নেতা মির্জা সোলেমান প্রমুখ।
আপনার মতামত লিখুন :