প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ১১ আগস্ট, ২০২৫

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচার দাবিতে ফেনীতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, ফেনী : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার  আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন করেছে ফেনীতে কর্মরত সাংবাদিকরা। ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে রোববার (১০ আগস্ট)  বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক  নুর উল্লাহ কায়সারের সঞ্চালনায়  বক্তব্য রাখেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি এ.কে.এম আবদুর রহিম, ডিবিসি নিউজের প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন,  যায়যায়দিনের প্রতিনিধি আজাদ মালদার, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়া, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম, সাংবাদিক নজির আহমেদ রতন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর সভাপতি শাহজালাল ভূঁইয়া, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলন, সাধারণ সম্পাদক সৈয়দ মনির, সময় টিভির সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, জেলা বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি ওমর ফারুক, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ফেনীর বার্তা সম্পাদক  এমএ জাফর, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার  প্রতিনিধি এমরান পাটোয়ারী, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শফি উল্লাহ রিপন, জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনে সভাপতি ইয়াছিন আরাফাত রুবেল প্রমূখ।
বক্তারা বলেন, একটি সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

এছাড়া সাম্প্রতিক সময়ে জেলায় কর্মরত দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, দৈনিক ফেনীর সময় পত্রিকার প্রধান প্রতিবেদক আরিফ আজম, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম ও এনটিভি অনলাইন রিপোর্টার জাহিদুল আলম রাজনের ওপর ‘একতাই শক্তি’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গ্রুপ থেকে হামলার পরিকল্পনাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা।

আরও পড়ুন

  • . এর আরও খবর