
জেলা প্রতিনিধি, ফেনী : দেশের প্রথম ও পূর্ণাঙ্গ তথ্যপ্রযুক্তি নির্ভর জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেড-এর কর্মী-কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও সুদক্ষ বীমা কর্মী হিসেবে গড়ে তুলতে ফেনীতে দিনব্যাপী মোটিভেশনাল প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) ফেনী শহরের ডি ই রয়েল স্যালমন কনভেনশন হলে ফেনী সেলসের আয়োজনে এ কর্মসূচি হয়। এতে ৩৫০ জন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট, ইউনিট ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজার অংশ নেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তোফাজ্জল হোসেন মানিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী লাইফ ইনসুরেন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন ব্রাঞ্চ ম্যানেজার ইমাম হোসেন সজীব। বিশেষ অতিথি ছিলেন এসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর আবু সাহাদাত দুলাল।
এ সময় ফেনী সেলসের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :