• ঢাকা
  • রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৩ আগস্ট, ২০২৫

জেলার জ্বালানি ফিলিংস্টেশনে অভিযান, দেড়লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেল  সরবরাহকারি ফিলিং স্টেশনে মাপে কারচুপিসহ অনিয়মের অভিযোগে দেড়লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়ে  গঠিত বুধবার ১৩
আগষ্ট ২০২৫ -এ এক ভ্রাম্যমাণ আদালত ওই অভিযান পরিচালনা করেন।

অভিযানে মেসার্স পায়রা ফিলিং স্টেশন, দত্ত বাড়ির মোড়, সদর, নোয়াখালী নামক জ্বালানি তেল  সরবরাহকারি ফিলিং স্টেশনকে অকটেন ও ডিজেল পরিমাপে কারচুপি করায় সতর্কতামূলক ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ -এ ৬০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই সঙ্গে মেসার্স সোনাপুর ফিলিং স্টেশন, সোনাপুর, সদর, নোয়াখালী নামক জ্বালানি তেল  সরবরাহকারি ফিলিং স্টেশনকে অকটেন ও ডিজেল পরিমাপে কারচুপি করায় সতর্কতামূলক ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ -এ ৯০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ওই সময় মেসার্স আব্দুল হক ফিলিং‌ স্টেশন, মাইজদী, সদর, নোয়াখালী এবং সাজ্জাদ ফিলিং স্টেশন, দত্তের হাট, সদর, নোয়াখালী নামক জ্বালানি তেল সরবরাহকারি ফিলিং স্টেশনের অকটেন ও ডিজেল পরিমাপ সঠিক পাওয়া যায়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন- মো: ফাহিম হাসান খান, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। প্রসিকিউটিং অফিসার হিসেবে প্রকৌ: মো: জিল্লুর রহমান, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর