প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৪ আগস্ট, ২০২৫

জাগলার চরে আমন ধানে প্রভাবশালীর মহিষের পাল, প্রতিবাদে মানববন্ধন

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়া উপজেলায় মহিষের পাল ছেড়ে দিয়ে প্রায় চার হাজার একর আমন ফসল নষ্টের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহিষ মালিকদের বিরুদ্ধে। এ ঘটনায় হতাশহয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত ভূমিহীন কৃষকেরা

বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাগলার চরে প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা
স্থানীয়দের অভিযোগ, চরকিং ইউনিয়নের মেঘনার বুকে জাগলার চরে ভূমিহীন কৃষকেরা কষ্ট করে আমন ধান চাষ করলেও তমরদ্দী এলাকার প্রভাবশালী নিজাম উদ্দিন চৌধুরী, তার ভাই শামীম, সাবেক চেয়ারম্যান ফররুখ আহমেদ ও আলমগীর কবিরের নির্দেশে প্রতিদিন বাতাইন্নারা ধানক্ষেতে মহিষের পাল ছেড়ে দিচ্ছে। বেড়া ভেঙে মহিষ ঢুকে ব্যাপকভাবে ফসল নষ্ট করছে।

ক্ষতিগ্রস্ত কৃষক লিটন উদ্দিন বলেন, “আমরা কষ্ট করে ধান লাগাই, তারা মহিষ লাগিয়ে সব নষ্ট করে দেয়। প্রশাসন যেন দ্রুত প্রতিকার করে।”
কৃষক মাহমুদল হক বলেন, “আমরা টাকা খরচ করে চাষ করি, তারা ধ্বংস করে দেয়-এ কেমন অবিচার!”
কৃষকদের দাবি, অবিলম্বে মহিষের উপদ্রপ বন্ধ করা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন

আরও পড়ুন

  • . এর আরও খবর