প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৮ আগস্ট, ২০২৫

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন আবুল বাশার সুপার কিংস

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়ার চানন্দী ইউনিয়ন স্পোর্টস একাডেমি কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ ১৭ আগস্ট, রোববার বিকেল ৩টায় চর আজমল ভূমিহীন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এ টুর্নামেন্টের পরিচালনা কমিটিতে ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান ইকবাল, যুবদলের সভাপতি আলাউদ্দিন জিয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল বাশার এবং ছাত্রনেতা ছারোয়ার হোসেন শুভ, সোহেল তানভীর ও মোহাম্মদ নাইম। সঞ্চালনায় ছিলেন এডভোকেট মোসলে উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হাতিয়ার কৃতিসন্তান মাহবুবের রহমান শামীম। এছাড়াও হাতিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জমজমাট এই ফাইনাল ম্যাচে কিংস ইলেভেন নবীপুর কে টাইব্রেকারে হারিয়ে  ভূমিহীন বাজার আবুল বাশার সুপার কিংস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় ধারাভাষ্য প্রদান করেন জনপ্রিয় ধারাভাষ্যকার কাজল কালো তার সঙ্গে ছিলেন খুদে ধারাভাষ্যকার আইমান সাদিক।
সার্বিকভাবে আয়োজনে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা ভবিষ্যতেও এমন আয়োজনের প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর