• ঢাকা
  • রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ২১ আগস্ট, ২০২৫

পরিবেশ রক্ষায় জেলার নয় উপজেলায় চারা গাছ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :  পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বিপ্লব সৃষ্টির লক্ষ্য নিয়ে জেলাতে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলায় সাইবার ওয়ারিয়র্স।
‘অপারেশন গ্রীনশিল্ড’ শীর্ষক কর্মসূচির আওতায় জেলার ৯ উপজেলায় ৯০০ চারাগাছ রোপণ ও বিতরণ করা হয়। সকালে সদর উপজেলার হরীনারায়নপুর স্কুল থেকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একযোগে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগম স্থানে চারা রোপণ কার্যক্রম চলে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় জেলার ব্যাপক ক্ষতি হয়েছে। পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় তারা বৃক্ষরোপণের এ উদ্যোগ নিয়েছেন। শুধু গাছ লাগানো নয়, গাছে ক্ষতিকর পেরাক ও তার অপসারণে  কাজ করছে তারা।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সাইদুর রহমান রায়হান, সাধারণ সম্পাদক শাহাজাদী আফরোজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা করছেন স্থানীয়রা।

আরও পড়ুন

  • . এর আরও খবর