প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ২২ আগস্ট, ২০২৫

চাটখিলে মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিলে থানা পুলিশের বিশেষ অভিযানে ২১ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় এক মাদক ব্যবসায়ীকে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ০৪ নং বদলকোট ইউপির ০১ নং ওয়ার্ড মুরাইম গ্রামের ইসলামপুর বাজারের চৌরাস্তায় কামাল স্টোর নামের কনফেকশনারী দোকানের সামনের পাঁকা রাস্তার উপর হৃদয় মজুমদার (২২) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। সে চাঁদপুর জেলার শাহরাস্তি থানার চিতোষী ইউনিয়নের কাদরা গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত আ: কাদেরের ছেলে।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে এখানে মাদকের বেশ রমরমা ব্যবসা চলছে। কোন ভাবে এর প্রতিরোধ সম্ভব হচ্ছে না। তার এই মাদক ব্যবসার ফলে নষ্ট হচ্ছে যুব সমাজ। পুলিশী অভিযানে ব্যবসায়ীকে ধরায় তারা তার উপযুক্ত শাস্তি দাবী জানান।

এ বিষয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, চাটখিলে মাদক বিরোধী অভিযানে পুলিশ স্বোচ্চার। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর