প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৩
সর্বশেষ আপডেট : ১১ আগস্ট, ২০২৩

মহাকাশে ইতিহাস গড়ার লড়াইয়ে ভারত-রাশিয়া

প্রায় ৫ দশক পর আবারও চন্দ্রাভিযানে নেমেছে রাশিয়া। মস্কোর এবারের লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরুতে অনুসন্ধান। চাঁদের এই অঞ্চলে আগে কখনও মহাকাশযান পাঠাতে পারেনি কেউ। এই দক্ষিণ মেরুর উদ্দেশে কদিন আগে মহাকাশযান পাঠিয়েছে ভারত। এতে ইতিহাস গড়ার এক অনন্য লড়াইয়ে জড়িয়ে পড়লো দিল্লি-মস্কো।

রাশিয়ান মহাকাশ সংস্থা রোসকসমসের সম্প্রচারিত লাইভ ভিডিও অনুসারে, লুনা-২৫ মহাকাশযানকে নিয়ে রকেটটিকে মস্কোর সময় বৃহস্পতিবার রাত ২টা ১০ মিনিটে আমুর অঞ্চলে অবস্থিত ভোস্টোচনি কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয়।

পাঁচ দিনের মধ্যে এটির চাঁদের কক্ষপথে পৌঁছানোর কথা। চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের আগে সঠিক স্থানটি বেছে নিতে সময় নেবে ৩-৭ দিন।

রসকসমসের জ্যেষ্ঠ কর্মকর্তা আলেকজান্ডার ব্লোখিন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, ‘ইতিহাসে প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে যাচ্ছি আমরা। এখন পর্যন্ত সবাই নিরক্ষীয় অঞ্চলে অবতরণ করেছে।’

সংস্থার একটি সূত্র জানিয়েছে, ২১ আগস্টের দিকে লুনা-২৫ চাঁদে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) বলছে, তাদের মহাকাশযান সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২৩ ও ২৪ আগস্টের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুকে স্পর্শ করবে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার ‘বিক্রম’।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

  • . এর আরও খবর