প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৩ আগস্ট, ২০২৫

সেনবাগে ফাদারর্’স এইড জুনিয়র ট্যালেন্ট বৃত্তি পরীক্ষায় ৭টি পূরস্কার পেয়ে শীর্ষে মাদরাসা-ই-সাউতুল মদিনা

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হওয়ায় ফাদারর্”স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষার সেরা ১০এর মধ্যে ৭টি প্রথম পুরস্কার পেয়ে পুরো সেনবাগের প্রথম হয়েছে ছমির মুন্সির হাটের মাদরাসা-ই-সাউতুল মদিনা মাদরাসার ছাত্র-ছাত্রীরা।
ফাদারর্”স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষার ২৪ সেনবাগ উপজেলার ২৬টি প্রতিষ্ঠানের ১৪শত ছাত্রছাত্রী অংশ গ্রহন করে। এরমধ্যে ১৪০জন ছাত্র-ছাত্রী মেধা তালিকায় পুরস্কার অর্জন করে।

বৃত্তি পরীক্ষার পুরস্কার,সনদপত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে শনিবার সকালে সেনবাগ উপজেলা মডেল মসজিদে হল রুমে, সেনবাগ মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আমিরুজ্জামানের সভাপতিত্বে ও এনায়েতপুর মাদ্রাসার ইংরেজি প্রভাষক মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টপস্টার গ্রুপের কর্ণধার ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এম.জে.এফ।

এনায়েতপুর রহমতিয়া সিনিয়র মাদসার অধ্যক্ষ ও ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চের চীফ কো-অডিনেটর মাওলানা হাফেজ ছায়েদুল হকের উদ্বোধনী বক্তব্যে মাধ্যমে অনুষ্ঠানের বিশেষ অতিথি  ছিলেন, কানকিরহাট ফাযিল মাদরাসার অধ্যক্ষ মুফতি গোলাম আযম, ছিলোনিয়া সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির  সিইও আবদুস সাত্তার, সেনবাগ ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন, কল্যান্দী ফয়জুল উলুম মাদরাসার সুপার মাওলানা মোঃ আখতারুজ্জামান ফয়েজী, মাষ্টার জাহাঙ্গীর আলম, রহিম উল্লাহ চৌধুরী সুজন,মাদরাসা ই সাউতুল মদিরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখন।

শেষে দোয়া পরিচালনা করেন কুমিল্লা মৌকরা দরবার শরীফের পীর সাহেব শাহ মোহাম্মদ নেছার উদ্দিন ওয়ালি উল্লাহী। মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার, সনদপত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দেখা যায় ১৪০জন মেধা তালিকায় স্থান পায়। এরমধ্যে মেধা তালিকায় সেরা ১০জন ছাত্রছাত্রীর মধ্যে সেনবাগের ছমির মুন্সির হাটের মাদরাসা-ই-সাউতুল মদিনা মাদরাসার ছাত্র-ছাত্রীরা ৭টি প্রথম পুরস্কার পেয়ে মেধা তালিকায় প্রথম হন।

আরও পড়ুন

  • . এর আরও খবর