
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে উপজেলা দলিল লিখক সমিতির ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এতে বিশিষ্ঠ দলিল লিখক ও প্রবিন রাজনৈতিক ব্যাক্তিত্ব আবু ইউছুপ মজুমদারকে আহবায়ক এবং বিশিষ্ট দলিল লিখক ও সাবেক তুখোড় ছাত্রনেতা হুমায়ুন কবির হুমুকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন নতুন আহবায়ক কমিটির সদস্য সচিব হুমায়ুন কবির হুমু। দীর্ঘদিন পর দলিল লিখক সমিতির আহবায়ক কমিটি গঠিত হওয়ায় বিভিন্ন সংগঠন তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :