• ঢাকা
  • রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৮ আগস্ট, ২০২৫

রাজধানীতে সিএনজি-লরি সংঘর্ষে নিহত ১

রাজধানীর কুর্মিটোলা নারেল হাসপাতালের সামনের ইউটার্নে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, ভোর ৫টার পর একটি সিএনজি চালিত অটোরিকশাটি ইউটার্ন নিতে গেলে লরির সাথে সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। পরে সিএনজির এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় পাশের কুর্মিটোলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেইসাথে, চালকসহ অপর যাত্রীও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসক জানিয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় আশপাশের সড়কে যানজট দেখা দেয়। পরে সিএনজিটি সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল।

আরও পড়ুন

  • . এর আরও খবর