প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১ সেপ্টেম্বর, ২০২৫

বিচারপতি বদরুল হায়দার চৌধুরী একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচরে বিচারপতি বদরুল হায়দার চৌধুরী একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১ সেপ্টেম্বর সকাল ১১টায় একাডেমির কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন কিন্ডারগার্টেন পরিচালক ও লর্ড লিওনার্ড চেশয়ার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কাশেম এবং প্রধান শিক্ষক শিপন উদ্দিন।
সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও লর্ড লিওনার্ড চেশয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ কান্তি দেবনাথ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাসদস্য ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল গনি সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পরিচালক আবুল বাশার, রাজনীতিবিদ সিরাজুল ইসলাম, সমাজসেবক আলতাফ হোসেন ও শামসুদ্দিন।

বক্তারা প্রতিষ্ঠানটির মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং ভবিষ্যতে আরও উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও উপহার তুলে দেওয়া হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর