
উপজেলা প্রতিনিধি, কবিরহাট : কবিরহাট উপজেলাতে আওলাদে রাসুল (সাঃ) শামপুরী পদুয়া দায়রা শরীফে আওলাদে রাসুল সাঃ শাহ সুফি সৈয়দ আবদুল মোক্তাদের হোসাইনী চিশতী শামপুরী (রহ.)’র ৮ম বার্ষিক ওরস শরীফ সম্পুর্ন হয়েছে। ওরসকে কেন্দ্র করে দেশের নানা প্রান্ত থেকে ভক্ত অনুসারীরা দরবার শরীফে অংশ নিয়েছে। এ উপলক্ষে কুরআনখানী পাঠ, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, সারারাত ব্যাপী মিলাদ, কেয়াম, পিরের জীবনি আলোচনা, জিকির, সামা কাওয়ালীসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ওরসে আখেরী মুনাজাত ছদারত করেন বর্তমান গদীনিশিন পির সৈয়দ আবদুল মোদাচ্ছের হোসাইনী মাসুক চিশতী শামপুরী। ওরসে আগত সর্বসাধারণের মাঝে শাহ মোহায়মেন কমপ্লেক্সের পক্ষে থেকে তোবারক বিতরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :