প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩ সেপ্টেম্বর, ২০২৫

কোম্পানীগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দলের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অনুষ্ঠিত শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছেন, হাতে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড।

শোভাযাত্রাটি আয়োজন করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক জিয়া। প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন চরকাঁকড়া ৫নং ওয়ার্ডের বিএনপি নেতা মোঃ গোলাম ছারওয়ার, এবং সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন কোম্পানীগঞ্জ সরকারি কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহিম, চরকাঁকড়া ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন, এবং চরকাঁকড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমরান হোসেন রুবায়েদ।
এ আয়োজনে স্থানীয় নেতা-কর্মী, অঙ্গসংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ অংশ নেন। তারা ধানের শীষের প্রতি সমর্থন জানান এবং ভোটের সময় ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

এদিন শোভাযাত্রায় বিভিন্ন স্লোগান তুলে ধরা হয়, যার মধ্যে ছিল “সন্ত্রাস আর চলবে না”, “ধানের শীষে ভোট দিন” এবং “তারেক জিয়ার সালাম নিন”। অংশগ্রহণকারীরা তাদের স্লোগানের মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করেন।
নেতাকর্মীরা বলেন, “বিএনপি শুধুমাত্র রাজনৈতিক দলের নয়, বরং দেশের মানুষের অধিকার ও নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। আমরা চাই সকল মানুষ শান্তিপূর্ণ ও ন্যায্য পরিবেশে ভোট দিতে পারুক।”

শোভাযাত্রার মাধ্যমে স্থানীয় নেতাকর্মীরা দলীয় ঐক্য প্রদর্শন করেন এবং এলাকার জনগণকে সক্রিয়ভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর