প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০২৫

 আহমদিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা

উপজেলা প্রতিনিধি, সদর : সদর উপজেলার ঐতিহ্যবাহী আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিদ্যালয়ের সভাকক্ষে নবগঠিত এডহক কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। এসময় এডহক কমিটির নব-নির্বাচিত সভাপতি সাবের আহমেদ কে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগী মহল ফুলেল সংবর্ধনা জানিয়ে বরণ করে নেয়।

পরিচিতি ও মতবিনিময় সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অব রশীদ অনুষ্ঠানের সভাপতিত্ব এডহক কমিটির নব-নির্বাচিত সভাপতি সাবের আহমেদ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়নে আমরা আন্তরিকভাবে কাজ করবো। শিক্ষার্থীদের পাঠদানে গুণগত পরিবর্তন আনতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য, (৩১আগষ্ট) আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সাবের আহমেদ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক আদেশক্রমে স্বাক্ষরিত স্মারক নং-২.৩৭.১৩.০০০০২১২.২২.৩০.২৫.৭৪৩৮এর প্রজ্ঞাপনে চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
এডহক কমিটির মনোনীত সভাপতি সাবের আহমেদ বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা সেচ্ছসেবক দলের সভাপতি।
তিনি ১৯৯২ সালে আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি, ২০০৪ সালে শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক, ২০০৯ সালে  জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য,২০১৮ সালে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন-শিক্ষক সদস্য মিজানুর রহমান, অভিভাবক সদস্য মাহবুবুর রহমান। কমিটিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হারুন অব রশীদ পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা এর প্রবিধানমালা- ২০২৪ এর প্রবিধান ৬৪,১০,ধারা অনুসারে নতুন গঠিত এডহক কমিটিকে ওই স্মারক ইস্যুর তারিখ হতে আগামী ছয় মাসের জন্য অনুমোদন করা হল।

আরও পড়ুন

  • . এর আরও খবর