প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫

সেনবাগে অসহায় পরিবারকে সহযোগীতা দিলেন প্রবাসী কল্যাণ সংস্থা

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মহি উদ্দিন। গত ২৩ আগস্ট হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে যান সেনবাগ ছাতারপাইয়ার আবুল ফয়েজ। হঠাৎ করেই পরিবারের বটবৃক্ষকে হারিয়ে ভেঙ্গে পড়েন তার স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে।

একদিকে শোক, অন্যদিকে সংসারের নিত্য প্রয়োজনীয় চাহিদা সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েন অসহায় বিধবা স্ত্রী। এমন কঠিন মুহূর্তে পাশে দাঁড়ালেন প্রবাসী কল্যান সংস্থার প্রতিষ্ঠা পরিচালম সৌদি প্রবাসী মহি উদ্দিন। তিনি নিজস্ব উদ্যোগে পরিবারটির জন্য এক মাসের পূর্ণ বাজারের ব্যবস্থা করেন। চাল, ডাল, তেলসহ পরিবারের প্রয়োজনীয় সব নিত্যপণ্য তুলে দেন তাদের হাতে।

মহি উদ্দিন বলেন, “প্রতিমাসে আমার ব্যক্তিগত অর্থ থেকে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় একজন করে অসহায় বিধবা অসহায় মা-বোনদের সাহায্যে পাশে থাকার ঘোষনা প্রধান করেন। এই ধারা নিয়মিত অব্যাহত থাকবে।” তার এই উদ্যোগে আনন্দিত পরিবারটির সদস্যরা জানান, এমন সময়ে এ সহায়তা তাদের অনেকটা স্বস্তি দিয়েছে। শুধু খাদ্য নয়, মানসিকভাবেও তারা পেয়েছেন ভরসা।

মহি উদ্দিনের এ উদ্যোগ সেনবাগে ইতিবাচক আলোচনা সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন, প্রবাসীদের এ ধরণের মানবিক কার্যক্রম সমাজে অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শেষে প্রবাসী কল্যান সংস্থার পক্ষ থেকে মৃত্যু বরণেকারী আবুল ফয়েজের কবর জিয়ারত করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর