প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: নোয়াখালীর কথা

বিএনপির নামে অনেক অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা উড়ে এসে বসেনি লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আমরা গড়ে উঠেছি।

শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, নির্বাচনের মধ্যদিয়ে রাষ্ট্র পরিচালনার যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর জন্য বিএনপি প্রস্তুত।

ফখরুল বলেন, একাত্তরে ভিন্ন অবস্থানে থাকা দল, এমনকি যাদের কালকে জন্ম হয়েছে তারাও বিএনপিকে নিয়ে কথা বলে, কিন্তু এই দল (বিএনপি) হলো ফিনিক্স পাখির মতো, এ দলকে ভেঙে ফেলার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সফল হয়নি। বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে।

বিএনপি মহাসচিব বলেন, যেকোনো নেতার নামে স্লোগান নয়, স্লোগান হবে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নামে।

আরও পড়ুন – জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ৪ রাজনীতিবিদ, কারণ জানালেন প্রেস সচিব

আরও পড়ুন

  • . এর আরও খবর