প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৫

হাতিয়ায় নাশকতার পরিকল্পনার সময় আওয়ামী লীগ নেতা আটক

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়ায় নাশকতার পরিকল্পনা করার অভিযোগে পৌরসভা আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার প্রধান সড়কের লক্ষিদিয়া এমপির পোল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রবিবার সকালে আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়।

আটক ব্যক্তির নাম রবিয়ল হোসেন। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত রেজাউল হকের ছেলে এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।

পুলিশ জানায়, রবিয়ল দীর্ঘদিন ধরে এলাকায় সংঘাত সৃষ্টি ও নাশকতার চেষ্টা করে আসছিলেন। গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

স্থানীয়দের অভিযোগ, রবিয়ল দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের সহায়তায় এলাকায় অস্ত্র সরবরাহ ও অর্থ লেনদেনের সাথে জড়িত ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে বিরোধ উসকে দিয়ে শালিশের নামে প্রভাব বিস্তার করতেন।
হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা বলেন, রবিয়লের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। আদালতে তার সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর