• ঢাকা
  • সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ব্যালন ডি অর: দুই থেকে ১৬ নম্বরে নেমে গেলেন ভিনি

২০২৪ ব্যালন ডি’অর জিতেছিলেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। রদ্রি থেকে মাত্র ৪১ পয়েন্ট কম পেয়ে স্বপ্নভঙ্গ হয়েছিল ব্রাজিলের রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের।

গত বছরের ২৮ অক্টোবরে প্যারিসের থিয়েটার দু শাতলেতে বর্ণাঢ অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ সম্মাননা গ্রহণ করা স্পেন ও ম্যানচেস্টার সিটির রদ্রি পেয়েছিলেন ১১৭০ পয়েন্ট। ভিনিসিয়ুস পেয়েছিলেন ১১২৯ পয়েন্ট।

২০২৪-২৫ মৌসুম খুব একটা সুখকর হয়নি ভিনিসিয়ুস ও তার ক্লাব রিয়ালের। চ্যাম্পিয়নস লিগ থেকে শুরু করে প্রায় সব প্রতিযোগীতায় মুদ্রার উল্টো পিঠ দেখে লস ব্লাঙ্কোসরা। তার প্রভাব পড়েছে ভিনির ওপরও।গতবার আলোচনায় থাকা ভিনি এবার ১৬তম স্থানে নেমে গেছেন। অর্থাৎ এক লাফে ১৪ ধাপ অবনমন হয়েছে ব্রাজিল ফরোয়ার্ডের।

২০২৪-২৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে ৫২ ম্যাচে মাত্র ২১টি গোল করেছেন ভিনি। হলুদ জার্সিতেও সুবিধা করতে পারেননি। সবমিলিয়ে জালের সন্ধান পেয়েছেন মাত্র ৫ বার।

আরও পড়ুন

  • . এর আরও খবর