প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৫

প্রফেসর আব্দুল জলিল স্মরণসভা এবং ছাত্র শিক্ষক সম্মেলন আয়োজনে মতবিনিময় সভা

নোয়াখালীর কথা ডেস্ক : নোয়াখালী সরকারি কলেজের নতুন ক্যাম্পাস চালু তথা নোয়াখালী কলেজ স্থানান্তর ও নোয়াখালী কলেজ কে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরের পুরোধা নোয়াখালীর ইতিহাসের প্রধানতম শিক্ষাবিদ্যার একজন প্রফেসর আব্দুল জলিল সরণে এবং ছাত্র-শিক্ষক সম্মেলন ২০২৫ আয়োজনের লক্ষ্যে মতবিনিময়ের উদ্দেশ্যে জেলার বিশিষ্ট শিক্ষানুরাগীদের  উদ্যোগ এবং উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয় জেলা শহরের সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ডে আলিফ রেষ্টুরেন্ট-এ।

সভার মূল আয়োজক ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল ফারুক এবং কবি হাবিব ইমন।

সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী নোয়াখালী সরকারি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক আবুল বাশার প্রফেসর, মোহাম্মদ ইসমাইল, কবি মিন্টু সারেং, নোয়াখালী জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তুল স্যার, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। সভায় উপস্থিত ব্যক্তিগণ অধ্যাপক আব্দুল জলিলের শিক্ষা বিষয়ক কর্মকাণ্ড সমূহ উল্লেখের মাধ্যমে তার অবদান সমূহকে স্মরণ করেন। সভায় সকলে ছাত্র শিক্ষক সম্মেলন ২০২৫ আয়োজনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা,মতামত এবং পরিকল্পনাকে এগিয়ে নিতে আলোচনা করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর